সহকারী অ্যাটর্নি জেনারেল পদ ছাড়লেন এনসিপি নেতা মুজাহিদুল ইসলাম শাহীন


ঢাকা, ২ এপ্রিল ২০২৬: সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেছেন অ্যাডভোকেট মুহা. মুজাহিদুল ইসলাম শাহীন

তিনি অ্যাটর্নি জেনারেল কার্যালয়-এ আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) তার পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ২৮ আগস্ট সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।

তবে বর্তমানে ব্যক্তিগত কারণে তার পক্ষে এ দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না বলে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

মুজাহিদুল ইসলাম শাহীন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তার পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কাউকে নিয়োগ দেওয়ার বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *