সভাপতি গ্রেপ্তারের প্রতিবাদে বরিশাল জেলা আইনজীবী সমিতির আদালত বর্জনের ঘোষণা


সভাপতি এস.এম. সাদিকুর রহমান লিংকন-কে গ্রেপ্তারের প্রতিবাদে আদালতের কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছে বরিশাল জেলা আইনজীবী সমিতি

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) জারি করা এক নোটিশে সমিতির পক্ষ থেকে বলা হয়, সভাপতি লিংকনকে “অবৈধভাবে” জেলা আইনজীবী সমিতি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদে পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল জেলার সকল আইনজীবীকে আদালতের কার্যক্রম বর্জনের আহ্বান জানানো হয়েছে।

নোটিশে সমিতির সকল সদস্যকে আদালতের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

নোটিশে স্বাক্ষর করেন সমিতির সম্পাদক মির্জা মো. রিয়াজ হোসেন।

উল্লেখ্য, আদালত কক্ষে ভাঙচুরের ঘটনায় লিংকনকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন বাংলাদেশ হাইকোর্ট বিভাগ



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *