তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সাথে ওনাব’র সাক্ষাৎ


তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে আজ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল মালিকদের সংগঠন ‘অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন বাংলাদেশ (ওনাব)’ এর প্রতিনিধিগণ সাক্ষাৎ করেন।

এসময় ওনাব নেতৃবৃন্দ তাদের রেজিস্ট্রেশন নবায়ন ফি-সহ আরো কিছু সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা কামনা করেন। এসব সমস্যা সমাধানের জন্য তাঁরা কিছু দাবি তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে প্রতিবছর রেজিস্ট্রেশন নবায়ন প্রথা বাতিল করা, নন রেজিস্টার্ড পোর্টাল বাতিল করা, রেজিস্টার্ড অনলাইন পোর্টালসমূহের জন্য সরকারি বিজ্ঞাপন বরাদ্দ দেওয়া ইত্যাদি।

এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী অনলাইন নিউজ পোর্টালকে টিকিয়ে রাখার স্বার্থে যৌক্তিক দাবিসমূহ বাস্তবায়নের আশ্বাস দেন।

ওনাব’র আহ্বায়ক মোস্তফা কামাল মজুমদার, সদস্য সচিব শাহীন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক লতিফুল বারী হামীম, নির্বাহী সদস্য আশরাফুল কবির আসিফ, মহসিন হোসেন, অয়ন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *