ট্রেনে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপ: চোখ হারালেন ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবী


ঢাকা থেকে চট্টগ্রামগামী তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেনে ভ্রমণকালে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে শ্যামল চন্দ্র দাস (৪৫) নামের এক আয়কর আইনজীবী ডান চোখ হারিয়েছেন। গত সোমবার (২২ জুন) রাতে আশুগঞ্জের তালশহর রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া আয়কর আইনজীবী সমিতির সভাপতি মানছুরুল হক মনা বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকালে পারিবারিক কাজে শ্যামল চন্দ্র দাস ও তিনি একসাথেই ঢাকায় গিয়েছিলেন। কাজ শেষে রাতে তাঁরা চট্টগ্রামগামী আন্তঃনগর তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছিলেন।

ট্রেনটি দিনগত রাত আনুমানিক দেড়টার দিকে আশুগঞ্জের তালশহর রেলস্টেশন অতিক্রম করার সময় বাইরে থেকে দুর্বৃত্তদের ছোড়া একটি পাথর সরাসরি এসে শ্যামল চন্দ্র দাসের ডান চোখে লাগে। এতে তাঁর চোখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। পরে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পৌঁছালে তাঁকে নামিয়ে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর চোখের আঘাত গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে মঙ্গলবার (২৩ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে টানা অস্ত্রোপচার করা হলেও শেষ পর্যন্ত তাঁর চোখটি রক্ষা করা সম্ভব হয়নি।

এই ঘটনার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি। তবে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখেছি।”



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *