টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ


ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেপ্তারে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল-এর মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করতে আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

আদালতে রেড নোটিশ জারির আবেদন করেন দুর্নীতি দমন কমিশন-এর সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর।

আবেদনে বলা হয়, যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ তাঁর খালা শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করেছেন। অভিযোগ অনুযায়ী, তিনি রাজউকের এক আইন কর্মকর্তাকে প্রভাবিত করে অবৈধ সুবিধা দেওয়া-নেওয়ার মাধ্যমে রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট বিনা মূল্যে নিজের দখলে নেন।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, মামলা দায়েরের আগেই টিউলিপ দেশত্যাগ করেন। তিনি মামলার প্রমাণ নষ্ট বা আলামত বিনষ্টের চেষ্টা করছেন বলেও অভিযোগ আনা হয়েছে।

যেহেতু তিনি দেশের বাইরে অবস্থান করছেন, তাই তাঁকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি প্রয়োজন বলে দুদক আদালতে আবেদন জানায়। শুনানি শেষে আদালত রেড নোটিশ জারির আদেশ দেন।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *