চট্টগ্রাম আইনজীবী সমিতিতে বর্ণিল বৈশাখী উৎসব উদযাপন
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি-এর উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বর্ণিল বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সমিতির অডিটোরিয়ামে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবদুস সাত্তার।
চট্টগ্রামের জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) আবদুল হালিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ তালুকদার এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ.জি.এম মনিরুল হাসান সরকার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান আলী চৌধুরী। সহ-সাধারণ সম্পাদক ফজলুল বারী ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফি বিনতে মোতালেব যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক তারিক আহমদ, সদস্য সচিব আহমদ কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ, লইয়ার্স কাউন্সিল চট্টগ্রামের সাধারণ সম্পাদক মুহাম্মদ শামশুল আলম, সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ কবির হোসাইন, অ্যাডভোকেট এরশাদুর রহমান রিটুসহ সমিতির কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ।
আরও পড়ুন : বার কাউন্সিল নির্বাচনে অংশ নিচ্ছেন অ্যাডভোকেট শিশির মনির
এদের মধ্যে ছিলেন সিনিয়র সহ-সভাপতি কাজী মোহাম্মদ সিরাজ, সহ-সভাপতি আলমগীর মোহাম্মদ ইউনুস, অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ মনজুর হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুল জব্বার এবং কার্যনির্বাহী সদস্য এহছানউল্লাহ মানিক, আছমা খানম, হেলালউদ্দিন, মেজবাহউল আলম, মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী, মো. রুবায়েতুল করিম, মো. সাহেদ হোসেন, মোহাম্মদ মোরশেদ, রাহেলা গুলশান (ডালিয়া), সাজ্জাদ কামরুল হোসেনসহ বিপুল সংখ্যক আইনজীবী ও তাদের পরিবারের সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল হালিম বলেন, পহেলা বৈশাখ বাঙালির জাতীয় জীবনের অন্যতম শ্রেষ্ঠ উৎসব। জাতির শিকড়ের সন্ধান পেতে হলে পহেলা বৈশাখকে কেন্দ্র করে জাতীয় জীবনের ভিত গড়ে তুলতে হবে।
তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আজ বৈশাখের রঙে রঙিন হয়েছে এবং অপসংস্কৃতির বিরুদ্ধে বাঙালির ঐতিহ্য টিকে থাকবে।
বিশেষ অতিথিরা বলেন, সুন্দর মন ও দৃষ্টিভঙ্গিই পহেলা বৈশাখকে বর্ণিল করে তুলেছে। সমাজের সব শ্রেণির মানুষ নিজ নিজ অবস্থান থেকে এ উৎসব উদযাপন করছে। তারা নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতি ও চেতনায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে আবদুস সাত্তার বলেন, বাঙালি সত্ত্বা ধরে রেখেই আমাদের জীবন গড়তে হবে।
তিনি অভিযোগ করেন, পশ্চিমা অপসংস্কৃতি ও কিছু সুবিধাবাদী মহল আমাদের ঐতিহ্য গ্রাসের চেষ্টা করছে। এর বিরুদ্ধে প্রতিরোধ ও আন্দোলন অব্যাহত থাকবে।
উৎসব উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন মঞ্চশিল্পী, আইনজীবী শিল্পী ও তাদের পরিবারের সদস্যরা গান, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন। এছাড়া অডিটোরিয়ামে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে স্টল স্থাপন করা হয়।
Source link
tags]
Leave a Reply