রাষ্ট্রপতিকে ভাষণ না দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে আইনজীবীর চিঠি
এয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখার দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির।
সোমবার (২ মার্চ) পাঠানো ওই চিঠিতে তিনি রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে আপত্তি তুলে ধরেন এবং বিকল্প সাংবিধানিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
শাহরিয়ার কবিরের দাবি, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রয়োজনীয় সাংবিধানিক পদক্ষেপ নিতে ব্যর্থ হন।
এছাড়া, বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি এবং এ বিষয়ে এখনো অনুতাপ প্রকাশ করে কোনো বিবৃতিও দেননি।
তার ভাষ্য অনুযায়ী, এসব প্রেক্ষাপটে তাকে জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার সুযোগ দেওয়া সমীচীন হবে না।
চিঠিতে তিনি প্রস্তাব করেন, একজন সংসদ সদস্যকে স্পিকার হিসেবে নির্বাচিত করে তার মাধ্যমে সংসদ অধিবেশন আহ্বান ও কার্যক্রম পরিচালনার ব্যবস্থা নেওয়া যেতে পারে।
প্রয়োজনে প্রধানমন্ত্রী তার সুবিধামতো সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও অনুরোধ জানান তিনি।
এ বিষয়ে এখনো প্রধানমন্ত্রীর দপ্তর বা রাষ্ট্রপতির কার্যালয়ের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Source link
tags]
Leave a Reply