বার কাউন্সিল লিখিত পরীক্ষার রিভিউ শেষে উত্তীর্ণ আরও ১৫৫০ প্রার্থী


বাংলাদেশ বার কাউন্সিলের ২৮ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত এনরোলমেন্ট লিখিত পরীক্ষার রিভিউ প্রক্রিয়া শেষে আরও ১ হাজার ৫৫০ প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন সিকদার সই করা প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, বার কাউন্সিলের ২৩ নভেম্বর ২০২৫ তারিখের বিজ্ঞপ্তি (নং: BBC/Enrol/2025/3225) এবং একই তারিখে অনুষ্ঠিত এনরোলমেন্ট কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, যেসব প্রার্থী ২৮ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত এনরোলমেন্ট লিখিত পরীক্ষার ফলাফলের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছিলেন, তাদের উত্তরপত্র পুনরায় পরীক্ষা করা হয়েছে।

পুনর্মূল্যায়ন শেষে যেসব প্রার্থীর রোল নম্বর তালিকায় রয়েছে, তারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে ঘোষণা করা হয়েছে।

রোল নম্বর অনুযায়ী উত্তীর্ণদের তালিকা দেখতে লিংকে ক্লিক করুন

উক্ত প্রার্থীরা পূর্বে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী (মেমো নং: BBC/Admin/2025/2849, তারিখ: ২৬ অক্টোবর ২০২৫) রিভিউ আবেদন করেছিলেন।

বার কাউন্সিল জানিয়েছে, এখন এসব উত্তীর্ণ প্রার্থীকে এনরোলমেন্ট কমিটির সামনে ভাইভা-ভোসে পরীক্ষায় অংশ নিতে হবে। ভাইভা পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *