চাঁদপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপিপন্থিদের জয়
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা। অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ‘সমমনা আইনজীবী ঐক্য প্যানেল’ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সব পদে প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বাবর বেপারী।
এ সময় রিটার্নিং কর্মকর্তা জসিম উদ্দিন ও মেহদি হাসানসহ নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ঘোষণা অনুযায়ী, সমমনা আইনজীবী ঐক্য প্যানেল থেকে মো. শামছুল ইসলাম মন্টু সভাপতি এবং জাকির হোসেন ফয়সাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যরা হলেন, সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন শেখ ও শাহরিয়ার হোসেন পাটওয়ারী, সহসাধারণ সম্পাদক জাকির হোসেন পাটওয়ারী ও মো. কাইয়ুম হোসেন সুমন, কোষাধ্যক্ষ বিবি হাওয়া, লাইব্রেরি সম্পাদক শামীম হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ এবং মহিলা বিষয়ক সম্পাদক শিরীন আক্তার সুপ্তা।
এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রোজিনা বেগম চৌধুরী, শহীদুল্লাহ মিজি, আল-আমিন, উম্মে হানী ও মো. রফিকুল ইসলাম।
জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি বিএনপি ও জামায়াত সমর্থিত দুটি প্যানেল নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করে। নির্বাচনের নির্ধারিত তারিখ ছিল ৫ মার্চ এবং মোট ভোটার সংখ্যা ছিল ৩৮২ জন।
তবে ১ মার্চ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নেই অভিযোগ এনে জামায়াতে ইসলামপন্থি ‘ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদ’ তাদের প্যানেল প্রত্যাহার করে নেয়।
ফলে নির্বাচনে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্যানেল না থাকায় সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
Source link
tags]
Leave a Reply