চট্টগ্রামে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েতউদ্দীনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


চট্টগ্রামে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েতউদ্দীন-কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবদুস সাত্তার। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান আলী চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহসাধারণ সম্পাদক মো. ফজলুল বারী।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ.জি.এম. মনিরুল হাসান সরকার, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ তালুকদার, প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল হালিম, প্রথম যুগ্ম জেলা জজ আরাফাতুল রাকিব এবং দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ বিপ্লব দেবনাথ।

বক্তারা বলেন, মো. হেমায়েতউদ্দীন তাঁর দীর্ঘ বিচারিক জীবনে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর সততা, সাহসিকতা ও মানবিক গুণাবলি বিচার অঙ্গনে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

বিদায়ী বক্তব্যে মো. হেমায়েতউদ্দীন কর্মকালীন সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ন্যায়বিচারের ধারা অব্যাহত রাখতে বিচার বিভাগের সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি ও বার কাউন্সিলের সাবেক সদস্য দেলোয়ার হোসেন চৌধুরী, সাবেক সভাপতি চন্দন দাশ, সিনিয়র আইনজীবী তারিক আহমেদ, রফিক আহমদ, শামসুল আলম, জহুরুল আলম, কবির হোসাইন, কাশেম কামালসহ কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যরা।

অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী অতিথিকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় জেলা জজ আদালত, মহানগর আদালত ও ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন পর্যায়ের বিচারক, বিপুলসংখ্যক আইনজীবী এবং আদালতের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *