কোর্ট রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা


ঢাকার অধস্তন আদালত প্রাঙ্গণে কর্মরত সাংবাদিকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)-এর ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ডিবিসি নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক লিটন মাহমুদ সভাপতি এবং বিডি নিউজ টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার মামুন খান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকার অধস্তন আদালত প্রাঙ্গণে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় ১১ সদস্যের এই নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট প্রশান্ত কুমার কর্মকার এবং প্রতিষ্ঠাতা সভাপতি হাসিব বিন শহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য নবগঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার এমরুল হাসান বাপ্পী। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক মাসুদ রানা।

সাংগঠনিক সম্পাদক পদে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিজস্ব প্রতিবেদক আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক নাইমুর রহমান নাবিল, দপ্তর সম্পাদক পদে যুগান্তরের নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন খান রিফাত দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে কালবেলার নিজস্ব প্রতিবেদক রকি আহমেদ এবং তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে স্টার নিউজের নিজস্ব প্রতিবেদক মো. তসলিম হোসেন (রনি) নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলানিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক অ্যাডভোকেট খাদেমুল ইসলাম এবং দৈনিক জনবাণীর জ্যেষ্ঠ প্রতিবেদক আজহারুল ইসলাম সুজন।

নবগঠিত এই কার্যনির্বাহী কমিটি আগামী এক বছর কোর্ট রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

সংগঠনের সদস্যরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে আদালত প্রাঙ্গণে কর্মরত সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *