হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দারের পদত্যাগপত্র গ্রহণ


বাংলাদেশ সুপ্রিম কোর্ট–এর হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি নাইমা হায়দার–এর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের উভয় বিচারপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান–এর ৯৬ অনুচ্ছেদের দফা ৮ অনুযায়ী রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদত্যাগ করেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

এর আগে ২ ফেব্রুয়ারি এক বছর ধরে ছুটিতে থাকা বিচারপতি মামনুন রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। রাষ্ট্রপতির উদ্দেশ্যে পাঠানো তার পদত্যাগপত্রটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়ের ইমেইলে প্রেরণ করা হয়।

জানা যায়, কানাডা থেকে তিনি পদত্যাগপত্রটি পাঠান।

অন্যদিকে, গত ৯ ফেব্রুয়ারি বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেন। তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়।

সেদিন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, বিচারপতি নাইমা হায়দার গত ৫ ফেব্রুয়ারি স্বহস্তে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে স্বীয় পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরবর্তীতে সুপ্রিম কোর্ট থেকে তা রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হয়।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *