সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনু বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার-১৯৭২-এর ৩(১) অনুচ্ছেদের ক্ষমতা বলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের পাঁচজন আইনজীবীকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করলেন। একই সঙ্গে এ বিভাগের ২০২৪ সালের ২৮ আগস্টের স্মারকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে মো. ইছা ও মো. ওবায়দুর রহমানের নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হলো।
নতুন নিয়োগ পাওয়া পাঁচ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন মো. আবদুস সামাদ, মলয় কুমার রায়, মো. শফিকুল ইসলাম, মো. ইছা ও মো. ওবায়দুর রহমান (তারেক)। এই পাঁচজনের মধ্যে মো. ইছা এবং মো. ওবায়দুর রহমান সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রাজনীতিবিদদের হলেও দেশের দিকনির্দেশনায় জ্ঞানী ও গুণীজনদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি... read more
ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা দুটি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ... read more
নিয়োগ পাওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আইনজীবী আমিনুল ইসলাম।
সোমবার ২৩ ফেব্রুয়ারি দুপুর ২টায় তিনি ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে... read more
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাল্যবিয়ে করার অপরাধে বিয়ে করে নববধূ নিয়ে ফেরার পথে বরকে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিনে পৃথক অভিযানে আরেকটি বাল্যবিয়ের আয়োজন... read more
বিরোধ নিষ্পত্তির বিকল্প ও কার্যকর পদ্ধতি হিসেবে মধ্যস্থতা ব্যবস্থাকে শক্তিশালী করতে আইন পেশাজীবীদের জন্য দুই দিনব্যাপী ‘অ্যাডভান্সড মিডিয়েশন ট্রেনিং’ আয়োজন করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন... read more
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং তারা বিদেশে অবস্থান করলে ইন্টারপোলের মাধ্যমে তাদের দেশে ফেরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট... read more
সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
আজ রোববার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে তিনি সাভারের... read more
Leave a Reply