সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন, কাউকে না পেয়ে ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।
আজ বুধবার (৪ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে তিনি অফিসে পৌঁছান।
অফিসে গিয়ে দেখা যায়, নির্ধারিত সময় পার হলেও কোনো কর্মকর্তা বা কর্মচারী উপস্থিত নেই। এ পরিস্থিতিতে প্রতিমন্ত্রী প্রায় আধাঘণ্টা ভূমি অফিসের বারান্দায় বসে অপেক্ষা করেন।
নির্ধারিত সময়ে দায়িত্বপ্রাপ্তদের কাউকে উপস্থিত না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময় তিনি বলেন, “এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। যারা দায়িত্বে অবহেলা করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে। এতে কোনো অনিয়ম বা দুর্নীতি হলে তা মেনে নেওয়া হবে না।”
Source link
tags]
Leave a Reply