রমজানে হাইকোর্টে বিচারকাজ ও অফিস সময়সূচি নির্ধারণ


১৪৪৭ হিজরি (২০২৬ খ্রিস্টাব্দ) সনের পবিত্র রমজান মাসে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদালতের কার্যক্রম ও অফিস পরিচালনার জন্য বিশেষ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে সই করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান মাসে হাইকোর্ট বিভাগের আদালতের কার্যক্রম রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত চলবে। নির্ধারিত এই সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে।

এ ছাড়া রমজান মাসে হাইকোর্ট বিভাগের অফিস সময়সূচিও পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী অফিস কার্যক্রম চলবে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সোয়া ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। অফিস সময়ের মধ্যেও দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, পবিত্র রমজান মাসের ধর্মীয় ভাবগাম্ভীর্য, রোজাদার বিচারক, কর্মকর্তা ও কর্মচারীদের সুবিধা এবং বিচারকাজের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে এই বিশেষ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রমজান মাস শেষ হলে পূর্বের নিয়ম অনুযায়ী আদালত ও অফিস কার্যক্রম পরিচালিত হবে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *