বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগ


বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিতর্কিত বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেছেন। এর আগে একই বিভাগের বিচারপতি মামনুর রহমানও পদত্যাগ করেন। দুই বিচারপতির পদত্যাগপত্র রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সুপ্রিম কোর্টের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি মামনুর রহমান গত ২ ফেব্রুয়ারি ই-মেইলের মাধ্যমে পাঠানো চিঠিতে তার পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন।

অপরদিকে বিচারপতি নাইমা হায়দার গত ৫ ফেব্রুয়ারি স্বহস্তে স্বাক্ষরিত চিঠির মাধ্যমে পদত্যাগের সিদ্ধান্ত জানান।

দুই বিচারপতিই প্রধান বিচারপতির মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির কাছে তাদের পদত্যাগপত্র দাখিল করেন।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, ইতোমধ্যে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মামনুর রহমানের পদত্যাগপত্র রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হয়েছে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *