বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী


তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকারি গণমাধ্যমের ওপর দেশের মানুষের এক ধরনের বিরক্তি রয়েছে। সেই অবস্থা থেকে বেরিয়ে এসে নতুনভাবে শুরু করতে চায় সরকার। বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে বলেও অঙ্গীকার করেন তিনি।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সমস্যা যেহেতু চিহ্নিত, এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর পরিকল্পনার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি অন্তর্ভুক্ত করেছেন, সেহেতু বাংলাদেশে একটি ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে।

তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং পেশাগত নিরাপত্তা প্রদান সরকারের অগ্রাধিকার হবে।

নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, ভয়ভীতির মধ্যে যারা বাস করেন, তারা বিভিন্ন ধরনের মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যান। বিশেষ করে গণমাধ্যমের মতো পেশায় যারা কাজ করেন, তাদের সারাক্ষণ নজরদারির মধ্যে থাকতে হয়—যা স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে বড় বাধা।

মঙ্গলবার বিকেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। সেই মন্ত্রিসভার সদস্য হিসেবে জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব পান। বুধবার বেলা সোয়া একটার দিকে সচিবালয়ে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *