বরিশালে মিথ্যা মামলা দায়ের করায় বাদীকে সাজা


মিথ্যা ও হয়রানিকর মামলা দায়ের করায় এক বাদীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বরিশালের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট-এর বিচারক এস এম শরিয়ত উল্লাহ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত বাদী মো. বাবুল পন্ডিত বরিশাল জেলার এয়ারপোর্ট থানার ডেফুলিয়া গ্রামের হাসান আলী পন্ডিতের ছেলে।

রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. রাজীব মজুমদার।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১২ ডিসেম্বর প্রতিপক্ষকে হয়রানি করার উদ্দেশ্যে চাঁদাবাজির একটি মামলা দায়ের করেন বাবুল পন্ডিত। তদন্তে অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, আর্থিক বিরোধকে কেন্দ্র করে বাদী আসামিদের হয়রানি করতে বানোয়াট ঘটনা সাজিয়ে মামলাটি দায়ের করেন। শুনানিতে সাক্ষীদের বক্তব্য ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালত মনে করেন, মামলাটি সম্পূর্ণ মিথ্যা এবং প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য দিয়ে মামলা করা হয়েছে।

বাদী আদালতে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন এবং দোষ স্বীকার করেন। এরপর আদালত তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেন।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *