ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ


ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ বসছে। এ অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো উত্থাপন, শোক প্রস্তাব গ্রহণ এবং রাষ্ট্রপতির ভাষণ অনুষ্ঠিত হবে।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের বিষয়টি চূড়ান্ত হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অধিবেশন সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে যাবে এবং সেখান থেকে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করবেন। নির্ধারিত তারিখ অনুযায়ী প্রথম অধিবেশন বসবে ১২ মার্চ।

সংসদের প্রথম অধিবেশনে সাধারণত স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অন্যতম প্রধান কার্যসূচি থাকে। এ ছাড়া নতুন সরকারের নীতিগত দিকনির্দেশনা তুলে ধরে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোও এ অধিবেশনে উত্থাপন করা হবে, যা পরবর্তী সময়ে সংসদে পাস বা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *