সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কোর্ট ও অফিসের সময়সূচি পরিবর্তন


আজ মঙ্গলবার থেকে (১১ আগস্ট) থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের কোর্ট এবং অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

গতকাল সোমবার (১০ আগস্ট) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রধান বিচারপতির নির্দেশক্রমে জারিকৃত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ আগস্ট থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কোর্ট ও দাপ্তরিক কার্যক্রম নতুন সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।

বিভাগভিত্তিক নতুন সময়সূচি

১. আপিল বিভাগ:

  • কোর্ট সময়সূচি: রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন পূর্বাহ্ণ ০৯:০০ ঘটিকা হতে অপরাহ্ ০১:১৫ ঘটিকা পর্যন্ত। (দুপুর ১১:০০ ঘটিকা হতে ১১:৩০ ঘটিকা পর্যন্ত বিরতিসহ)।

  • অফিস সময়সূচি: রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন পূর্বাহ্ণ ০৮:০০ ঘটিকা হতে অপরাহ্ ০৪:০০ ঘটিকা পর্যন্ত। (অপরাহ্ ০১:৩০ ঘটিকা হতে ০২:০০ ঘটিকা পর্যন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতিসহ)।

  • শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

২. হাইকোর্ট বিভাগ:

  • কোর্ট সময়সূচি: রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন পূর্বাহ্ণ ১০:৩০ ঘটিকা হতে অপরাহ্ ০৪:১৫ ঘটিকা পর্যন্ত। (দুপুর ০১:১৫ ঘটিকা হতে ০২:০০ ঘটিকা পর্যন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতিসহ)।

  • অফিস সময়সূচি: রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন পূর্বাহ্ণ ০৯:০০ ঘটিকা হতে অপরাহ্ ০৫:০০ ঘটিকা পর্যন্ত। (অপরাহ্ ০১:৩০ ঘটিকা হতে ০২:০০ ঘটিকা পর্যন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতিসহ)।

  • শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

বিজ্ঞপ্তির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অ্যাটর্নি জেনারেল, আইন ও বিচার বিভাগের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারগণ এবং সলিসিটরসহ সংশ্লিষ্টদের কাছে প্রেরণ করা হয়েছে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *