প্রথম দিনে ভোট দিয়েছেন ২৭৫৯ জন; ভোট পড়েছে ১২.৭%


দেশের সর্ববৃহৎ বার ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) প্রথম দিনে মোট দুই হাজার ৭৫৯ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঢাকা বারের এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৭৩১ জন। সেই হিসেবে প্রথম দিনে ভোট পড়ার হার ১২.৭ শতাংশ।

প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব অ্যাডভোকেট বোরহানউদ্দিন জানান, “শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবারও সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (মাঝে ১ ঘণ্টা বিরতি দিয়ে) ভোটগ্রহণ চলবে।”

রাজনৈতিক পট পরিবর্তনের পর এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল অংশ না নেওয়ায় মূল লড়াই হচ্ছে বিএনপি সমর্থিত ‘নীল প্যানেল’ এবং জামায়াত সমর্থিত ‘সবুজ প্যানেল’-এর মধ্যে। ২৩টি পদের বিপরীতে উভয় প্যানেলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নীল প্যানেলের প্রার্থী তালিকা (বিএনপি সমর্থিত)

  • সভাপতি: মো: আনোয়ার জাহিদ ভূঁইয়া

  • সাধারণ সম্পাদক: মোহাম্মদ আবুল কালাম খান

  • অন্যান্য: মো: রেজাউল করিম চৌধুরী (সিনিয়র সহ-সভাপতি), মো: আবুল কালাম আজাদ (সহ-সভাপতি), মোহাম্মদ আনিসুজ্জামান আনিস (কোষাধ্যক্ষ), মো: এলতুতমিশ সওদাগর অ্যানি (সিনিয়র সহ-সাধারণ সম্পাদক), মো: মাহাদী হাসান জুয়েল (সহ-সাধারণ সম্পাদক), খন্দকার মাকসুদুল হাসান সবুজ (লাইব্রেরি সম্পাদক), মারজিয়া হেরা (সাংস্কৃতিক সম্পাদক), মো: আফজাল হোসেন মৃধা (অফিস সম্পাদক), মো: সোহেল খান (ক্রীড়া সম্পাদক), এ এস এম ফিরোজ (সমাজকল্যাণ সম্পাদক) এবং সফিকুল ইসলাম শফিক (তথ্য ও যোগাযোগ সম্পাদক)।

  • সদস্য: এ এইচ এম রেজওয়ানুল সাঈদ রোমিও, ফারজানা ইয়াসমিন, মো: আদনান রহমান, মো: নিজাম উদ্দিন, মো: নজরুল ইসলাম মামুন, মো: সানাউল, মামুন মিয়া, মুজাহিদুল ইসলাম সায়েম, শেখ শওকত হোসেন এবং সৈয়দ সারোয়ার আলম নিশান।

সবুজ প্যানেলের প্রার্থী তালিকা (জামায়াত সমর্থিত)

  • সভাপতি: এস এম কামাল উদ্দিন

  • সাধারণ সম্পাদক: মো: আবু বকর

  • অন্যান্য: মো: শাহিদুল ইসলাম (সিনিয়র সহ-সভাপতি), মো: লুৎফর রহমান আজাদ (সহ-সভাপতি), মো: আজমত হোসেন (কোষাধ্যক্ষ), মো: শাহীন আক্তার (সিনিয়র সহ-সাধারণ সম্পাদক), মো: মেহেদী হাসান ভূঁইয়া (সহ-সাধারণ সম্পাদক), মো: শাহাদাত হোসেন (লাইব্রেরি সম্পাদক), বিলকিস আক্তার (সাংস্কৃতিক সম্পাদক), মো: আবদুর রাজ্জাক (অফিস সম্পাদক), বাবুল আক্তার বাবু (ক্রীড়া সম্পাদক), মোহাম্মদ শাহজাহান মোল্লা (সমাজকল্যাণ সম্পাদক) এবং মোস্তাফিজুর রহমান মাসুদ (তথ্য ও যোগাযোগ সম্পাদক)।

  • সদস্য: বেলাল হোসেন, দিলরুবা আক্তার সুবর্ণা, জহিরুল ইসলাম, কাওসার আহমেদ, মো: কাইয়ুম হোসেন নয়ন, মো: মহসিন রেজা, মো: ওমর ফারুক, মো: শাহ আলম, মো: ইউনূস এবং মোশাররফ হোসেন।

আগামীকাল দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শেষে শুরু হবে প্রতীক্ষিত গণনা। ডিজিটাল ও ম্যানুয়াল উভয় পদ্ধতিতে ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *