সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের নিয়োগ বাতিল


সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) মো. আবুল হাসান-এর নিয়োগ বাতিল করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল হাসানকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আইনজীবী আবুল হাসানকে ২০২৪ সালের ২৮ আগস্ট সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

এ বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে জানান, আবুল হাসানের বিরুদ্ধে একটি পক্ষের কাছ থেকে মামলার স্থগিতাদেশ তুলে দেওয়ার আশ্বাস দিয়ে ৩ কোটি ২০ লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে আবুল হাসানের সঙ্গে কথা বলা হয়েছে, তবে তার ব্যাখ্যা সন্তোষজনক নয়।

এর আগে গত বৃহস্পতিবার ব্যক্তিগত কারণ দেখিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল মুহা. মুজাহিদুল ইসলামআহমদ মুসাননা চৌধুরী পদত্যাগপত্র জমা দেন।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *