অধস্তন আদালতের নতুন সময়সূচি নির্ধারণ


বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখা দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালসমূহের কোর্ট ও অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে।

রোববার (৫ এপ্রিল) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শরিফুর রহমান।

জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সময়সূচি কার্যকর থাকবে।

নতুন সময়সূচি অনুযায়ী, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালসমূহের কোর্ট কার্যক্রম রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পূর্বাহ্ণ ৯:৩০টা থেকে অপরাহ্ণ ৩:৩০টা পর্যন্ত চলবে।

এ সময়ের মধ্যে দুপুর ১:০০টা থেকে ১:৩০টা পর্যন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

অফিস সময় নির্ধারণ করা হয়েছে রোববার থেকে বৃহস্পতিবার পূর্বাহ্ণ ৯:০০টা থেকে অপরাহ্ণ ৪:০০টা পর্যন্ত। একইভাবে দুপুর ১:০০টা থেকে ১:৩০টা পর্যন্ত বিরতি থাকবে এবং শুক্রবার ও শনিবার অফিস বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে প্রধান বিচারপতির আদেশক্রমে এই সিদ্ধান্ত জারি করা হয়েছে।

এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ, জেলা ও দায়রা জজ আদালতসহ দেশের সকল অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে অনুলিপি প্রেরণ করা হয়েছে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *