সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার


সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির মূল প্রবেশপথের পাশ থেকে অবিস্ফোরিত অবস্থায় ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ মার্চ) দুপুরে প্রধান বিচারপতির গেটের ডান পাশে বস্তুগুলো পড়ে থাকতে দেখা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে প্রধান বিচারপতির প্রবেশ গেটের কাছে সন্দেহজনক বস্তুগুলো পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে শাহবাগ থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। দুপুর ২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে বিশেষজ্ঞ দলটি গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করে এবং পরে পরীক্ষা-নিরীক্ষার জন্য সেগুলো নিয়ে যায়।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, দুপুরের দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করে বোম্ব ডিসপোজাল ইউনিট।

এগুলো পুলিশের কিনা—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত সে বিষয়টি জানা যায়নি।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *