নওগাঁ জেলা অ্যাডভোকেট বার নির্বাচনে সভাপতিসহ ১২ পদে বিএনপি সমর্থিত প্যানেলের জয়


নওগাঁ জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতিসহ মোট ১২টি পদে জয় পেয়েছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা।

সোমবার (৩ মার্চ) অনুষ্ঠিত এ নির্বাচনে দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৯টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার দেওয়ান মাহবুব আলী সুজা।

সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী এম এইচ এম জাহাঙ্গীর আলম ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. জাকারিয়া হোসেন ১২৭ ভোট পান।

সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী আবু বেলাল হোসেন জুয়েল ১৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের শওকত ইলিয়াস কবির পেয়েছেন ১৭০ ভোট।

দুটি সহ সভাপতি পদের একটিতে জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী আসাদুজ্জামান আল আজাদ। অন্যটিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোত্তালেব হোসেন।

সহ সাধারণ সম্পাদক তিনটি পদের সবকটিতেই জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা। তারা হলেন সাঈদ হোসেন আল মুরাদ, জহুরুল ইসলাম ও আরিফুল ইসলাম।

আটটি সদস্য পদের মধ্যে সাতটিতে জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত প্যানেলের প্রার্থীরা। তারা হলেন নুসরাত ই আলম কেয়া, মো. তন্ময় মোল্লা, আনোয়ার হোসেন-৩, সুলতান মাহমুদ রাজা, নজমুল হুদা ও আলতাফ হোসেন।

সদস্য পদে স্বতন্ত্র হিসেবে জয় পেয়েছেন আনোয়ার হোসেন-৪ (রানা)।

২০২৬ সালের জন্য অনুষ্ঠিত এ নির্বাচনে ১৫টি পদের বিপরীতে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি সমর্থিত আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পূর্ণ প্যানেলের ১৫ জন প্রার্থীর মধ্যে ১২ জন বিজয়ী হয়েছেন।

জামায়াত সমর্থিত আইনজীবীরা ১৫টি পদের মধ্যে আটটিতে প্রার্থী দিলেও কেউ জয়ী হতে পারেননি। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা অংশ নেন এবং তিনজনই জয় পান।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ এর কোনো প্যানেল এ নির্বাচনে ছিল না।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *