বিচারকদের আইডি কার্ড হালনাগাদ ও পুনঃইস্যুকরণ সংক্রান্ত নতুন নির্দেশনা


বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের সার্ভিস আইডি কার্ড হালনাগাদ ও পুনঃইস্যুকরণ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগের বিচার শাখা থেকে সোমবার (২৩ ফেব্রুয়ারি) জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। প্রধান বিচারপতির সানুগ্রহ আদেশক্রমে রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শরিফুর রহমান বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,  ২০২৪ সালের ২৭ নভেম্বর জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী বিচার বিভাগীয় কর্মকর্তাদের সার্ভিস আইডি কার্ডের ছবি ও তথ্য হালনাগাদসহ বিভিন্ন কারণে পুনঃইস্যুর আবেদন প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে নিষ্পত্তি করা হবে বলে পূর্বে জানানো হয়েছিল। পরবর্তীতে গত বছরের ৫ ফেব্রুয়ারি জারি করা বিজ্ঞপ্তির মাধ্যমেও বিষয়টি পুনরায় অবহিত করা হয়।

সম্প্রতি দেখা যাচ্ছে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের বিভিন্ন সদস্য পদোন্নতিজনিত কারণে জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, সিনিয়র সিভিল জজ বা সমপর্যায়ের পদে উন্নীত হচ্ছেন।

এছাড়া নতুনভাবে সিভিল জজ পদে যোগদান এবং কারও কারও আইডি কার্ড নষ্ট বা হারিয়ে যাওয়ার ঘটনাও ঘটছে। এসব কারণে সার্ভিস আইডি কার্ড হালনাগাদ বা পুনঃইস্যু প্রয়োজন হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্ভিস আইডি কার্ডের ছবি ও তথ্য হালনাগাদ অথবা পুনঃইস্যুর আবেদন অনলাইনে এসিআর সাবমিট করার জন্য নিজ নিজ সার্ভিস আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নির্ধারিত (https://tools.bdcourts.gov.bd/id_cards/home/login) লিংকে করতে হবে।

নতুনভাবে সিভিল জজ পদে যোগদানকারী কর্মকর্তাদের সার্ভিস আইডি ও পাসওয়ার্ড সংগ্রহের জন্য হাইকোর্ট বিভাগের সিস্টেম এনালিস্ট কাজী পারভেজ আনোয়ারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিষয়টি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপ্রিম কোর্ট সচিবালয়ের সিনিয়র সচিব, আইন ও বিচার বিভাগের সচিব এবং সকল জেলা ও দায়রা জজ ও মহানগর দায়রা জজদের কাছে অনুলিপি প্রেরণ করা হয়েছে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *