রমজান মাসে স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট


পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মঙ্গলবার (২০ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল এই রিট আবেদন দাখিল করেন।

রিট আবেদনে বলা হয়, বাংলাদেশের প্রায় ৯৮ শতাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন ধরে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখাই ছিল প্রচলিত আইন, প্রথা ও নীতি। সেই ধারাবাহিকতার বাইরে গিয়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারের সিদ্ধান্ত সংবিধানপরিপন্থী।

এর আগে, গত ৫ জানুয়ারি রমজান মাসে স্কুল বন্ধ রাখার দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি আইনি নোটিশ পাঠান আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল।

নোটিশে উল্লেখ করা হয়, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের কোমলমতি শিশু-কিশোররা সারাদিন স্কুলে যাতায়াত ও ক্লাস করার ফলে শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ে, যার কারণে রোজা পালন করতে তাদের কষ্টের সম্মুখীন হতে হয়। এতে ধর্মীয় অনুশীলনে অনাগ্রহ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, যা ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী।

এছাড়া নোটিশে আরও বলা হয়, রমজান মাসে স্কুল চালু থাকলে শহরাঞ্চলে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের কোনো জবাব না পাওয়ায় সংবিধানের আলোকে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে এই রিট দায়ের করা হয়েছে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *